ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ১ ফেব্রুয়ারি ২০২২  
সোশ্যাল ইসলামী ব্যাংকের ১০ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

দেশব্যাপী ১০টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ৩১ জানুয়ারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লার অলির বাজার ও প্রজাপতি বাজার, নরসিংদীর নরজারবাড়ী বাজার, চাঁদপুরের সাহার বাজার, ফরিদপুরের মালীগ্রাম বাজার, ঢাকার বিবির বাজার ও দিয়াবাড়ী বাজার, রাজশাহী দূর্গাপুর বাজার, লক্ষ্মীপুরের চর বংশী বাজার, ভোলার শশীভূষন বাজারে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

আরো পড়ুন:

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম ও আবু রেজা মো.  ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো.  সামছুল হক, মানবসম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান এবং এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান। 

এছাড়াও অনুষ্ঠানে আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

/সুমন/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়