ঢাকা     শুক্রবার   ১৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১ ১৪৩৩ || ২৮ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শহীদ দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ২২ ফেব্রুয়ারি ২০২১  
শহীদ দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা সভা

শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

রোববার (২১ ফেব্রুয়ারি) ভার্চুয়াল প্ল‌্যাটফর্মে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ‌্যাপক মো. নাজমুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ‌্যাপক ড. মো. সেলিম উদ্দিন ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আবদুল মতিন। আরও উপস্থিত ছিলেন—ব্যাংকের ডিরেক্টর অধ‌্যাপক মো. কামাল উদ্দিন, অধ‌্যাপক ড. কাজী শহীদুল আলম, সৈয়দ আবু আসাদ, মো. কামরুল হাসান, অধ‌্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, অধ‌্যাপক ড. মো. ফসিউল আলম ও খুরশিদ-উল- আলম।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইনের সঞ্চালনায় কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ এ এম হাবিবুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও ৫ শতাধিক কর্মকর্তা এতে অংশ নেন।

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়