ব্লক মার্কেটে ৬৪ কোটি টাকা লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (৩ মে) ৬৪ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্লক মার্কেটে ব্র্যাক ব্যাংকের ২৪ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ মার্কেটে লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স। কোম্পানির ১৭ কোটি ১৯ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ৫ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে ব্লক মার্কেটে তৃতীয় অবস্থানে আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে- অগ্রণী ইন্স্যুরেন্সের ৫ লাখ ৮ হাজার টাকার, এসোসিয়েটেড অক্সিজেনের ৫ লাখ ৩ হাজার টাকার, এপোলো ইস্পাতের ৬ লাখ ৪০ হাজার টাকার, বিকন ফার্মার ৫ লাখ ৭৫ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ লাখ ২২ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৯৫ লাখ ৪৬ হাজার টাকার, ঢাকা ডায়িংয়ের ১৬ লাখ ৭৫ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১ কোটি ৫৮ লাখ ৯৯ হাজার টাকার, ডেসকোর ২ কোট ৫৮ লাখ ২০ হাজার টাকার, ফাইন ফুডসের ৫ লাখ ১ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ৫ লাখ ৬৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৬৩ লাখ ৯৬ হাজার টাকার, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯ লাখ ৯৩ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৫ লাখ ৭১ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ১৬ লাখ ২৫ হাজার টাকার, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১০ লাখ ৯৩ হাজার টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৮৮ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ৬ লাখ ১৯ হাজার টাকার, আরডি ফুডের ৩৩ লাখ ১৪ হাজার টাকার, এসকে ট্রিমসের ১৭ লাখ ৯৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪ কোটি ২০ লাখ টাকার, এসএস স্টিলের ৮৭ লাখ ৫০ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ৯৩ লাখ ১২ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৬ লাখ ৮৪ হাজার টাকার এবং এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ১ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এনএফ/এসবি