ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কারণ ছাড়াই বাড়ছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ৫ মে ২০২১  
কারণ ছাড়াই বাড়ছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর

কোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ।

বুধবার (৫ মে) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে গত ৩ মে পাইওনিয়ার ইন্স্যুরেন্সকে চিঠি দিয়েছে ডিএসই। ওই চিঠির জবাবে, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানিটি শেয়ারের দাম এভাবে বাড়ছে।

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ার দর ছিল ৬৬.৭০ টাকা। আর ৪ মে কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৮৬.৭০ টাকায়। ফলে এ ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২০ টাকা বা ৩০ শতাংশ।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়