ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইশরাক শতভাগ আশাবাদী, ফলাফল মেনে নেবেন

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬  
ইশরাক শতভাগ আশাবাদী, ফলাফল মেনে নেবেন

ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। 

বৃহস্পতিবার দুপুর ১২টা ১৩ মিনিটে রাজধানীর টিকাটুলির কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই ইশফাক হোসেন।

আরো পড়ুন:

ভোট দেওয়ার পর ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘‘আমি শতভাগ আশাবাদী। খুব ভালো সাড়া পাচ্ছি। নির্বাচন শেষে যে ফলই আসুক, আমরা তা মেনে নেব।’’

এর আগে ইশরাক হোসেনের প্রেস উইং থেকে জানানো হয়েছিল, তিনি সকাল পৌনে ৮টার দিকে ভোট দেবেন। সে অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা কেন্দ্রে অবস্থান নেন। তবে দুপুরের দিকে কেন্দ্রে প্রবেশ করেন ইশরাক। কেন্দ্রের দ্বিতীয় তলায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘‘নির্বাচনের পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। ভোটার উপস্থিতিও ভালো। পুরান ঢাকার মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠে, তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছি।’’

ভোটের মাঠে অনিয়মের অভিযোগ তুলে ইশরাক হোসেন বলেন, ‘‘গতকাল রাত থেকে জামায়াতের লোকজন বিভিন্ন অনিয়ম করেছে, টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে যে তারা হেরে যাবে, এজন্য টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।’’

তিনি দাবি করেন, সূত্রাপুরে জামায়াতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাঁওয়ের আমির প্রায় কোটি টাকা নিয়ে ধরা পড়ার ঘটনা এসব অভিযোগের প্রমাণ।

জামায়াতের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে ইশরাক হোসেন বলেন, ‘‘এত টাকা তারা কোথা থেকে পেল? ভোটের মাধ্যমে জনগণই সব কিছুর জবাব দেবে। আজ জনগণ ভোটের মাধ্যমেই তাদের বুঝিয়ে দেবে।’’

এর আগে একই কেন্দ্রে সকাল ১০টার দিকে ইশরাক হোসেনের মা ইসমত আরা ভোট দেন। ভোট শেষে তিনি ছেলের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়