ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এলপি গ্যাসের দাম আরেক দফা কমলো

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৮, ২ এপ্রিল ২০২৩   আপডেট: ১৯:২১, ২ এপ্রিল ২০২৩
এলপি গ্যাসের দাম আরেক দফা কমলো

ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে। গত মাসে ১২ কেজির দাম ছিল এক হাজার ৪২২ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ১৭৮ টাকা। ফলে ১২ কেজিতে কমেছে ২৪৪ টাকা।

রোববার (২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন এ মূল্য ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান নুরুল আমিন। 

এ মূল্য রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

এর আগে, মার্চ মাসে ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৯৮ টাকা থেকে ৭৬ টাকা কমিয়ে এক হাজার ৪২২ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়