ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কার্ডে রেকর্ড লেনদেন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১৮ মে ২০২৩  
কার্ডে রেকর্ড লেনদেন 

ছবি: ইন্টারনেট

দিন যত যাচ্ছে ব্যাংকের কার্ড তত জনপ্রিয় হচ্ছে। অনলাইন ও ক্যাশলেস লেনদেন সহজে করা যায় বলেই ব্যাংকের কার্ডের ওপর গ্রাহকের আগ্রহ বাড়ছে। এর ধারাবাহিকতায় কার্ডে বাড়ছে লেনদেনের পরিমাণও। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, চলতি বছরের মার্চে ব্যাংকগুলোর কার্ডে ৪৫ হাজার ৪১২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা এক নতুন রেকর্ড গড়েছে। অতীতে কার্ডে এত লেনদেন হতে দেখা যায়নি।

আরো পড়ুন:

গত মার্চ শেষে দেশে ডেবিট কার্ডের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ৯ লাখ ৯৭ হাজার ৩৩৫। ২০২২ সাল শেষে ব্যাংক খাতে ডেবিট কার্ডের সংখ্যা ছিল ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ১৩৬। আলোচ্য সময়ে ১১ লাখ ৪৮ হাজার ১৯৯টি কার্ড বেড়েছে। একইভাবে মার্চ শেষে ক্রেডিট কার্ডের সংখ্যা বেড়ে হয়েছে ২১ লাখ ৭৮ হাজার ৪৬। ২০২২ সালের ডিসেম্বর শেষে ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল ২১ লাখ ১৫ হাজার ৮৬১। আলোচ্য সময়ে ক্রেডিট কার্ড বেড়েছে ৬২ হাজার ১৮৫ টি।

গত মার্চ মাসে ডেবিট কার্ডে লেনদেন হয়েছে ৪২ হাজার ২৫৯ কোটি টাকা। এর আগে কখনো ডেবিট কার্ডে এক মাসে এত লেনদেন হয়নি। গত ফেব্রুয়ারি মাসে কার্ডে ৩৬ হাজার ৬৯০ কোটি টাকা লেনদেন হয়েছিল। ডেবিট কার্ডের পাশাপাশি ক্রেডিট কার্ডেও মার্চে রেকর্ড লেনদেন হয়। এ মাসে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৬৫২ কোটি টাকা, যা এখন পর্যন্ত একক মাস হিসেবে সর্বোচ্চ। গত মার্চে কার্ডে যে পরিমাণ লেনদেন হয়েছে তার মধ্যে দেশীয় মুদ্রায় ৪৪ হাজার ৮০১ কোটি টাকা ও বৈদেশিক মুদ্রায় ৬১০ কোটি টাকার লেনদেন হয়েছে।

কার্ড দিয়ে ব্যাংকগুলোর এটিএম থেকে গত মার্চে ৩২ হাজার ৬১৫ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। একইভাবে পিওএসের মাধ্যমে মার্চে ২ হাজার ৭৯১ কোটি টাকার লেনদেন হয়।

/এনএফ/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়