ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রিমিয়ার সিমেন্টের ক্রেডিট রেটিং নির্ণয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৯ ফেব্রুয়ারি ২০২৪  
প্রিমিয়ার সিমেন্টের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে ক্রেডিট রেটিং অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, প্রিমিয়ার সিমেন্ট মিলসের দীর্ঘ মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’।

২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত পাশাপাশি গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়