ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ৩ মার্চ ২০২৬  
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রী ও কোস্টগার্ড মহাপরিচালক পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম, পেশাদারত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে সমুদ্র উপকূলীয় অঞ্চল ও নদীতীরবর্তী এলাকায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে কোস্টগার্ডের কার্যক্রমকে গুরুত্বপূর্ণ উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও জনসেবামূলক কার্যক্রম আরো জোরদার করার নির্দেশনা দেন। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাতে কোস্টগার্ডের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন মহাপরিচালক। এ উন্নয়নধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়