ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৭৬.১৯ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১৪ মে ২০২৪  
এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৭৬.১৯ শতাংশ

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-এপ্রিল, ২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। মঙ্গলবার (১৪ মে) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (১৩ মে) কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.২১ টাকা। কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ০.১৬ টাকা বা ৭৬.১৯ শতাংশ।

হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.০৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এনওসিএফপিএস ছিল ০.২২ টাকা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭.৮৭ টাকা।

এনটি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়