ঢাকা     বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৩ ১৪৩২ || ৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কারণ ছাড়াই বাড়ছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ১ সেপ্টেম্বর ২০২৫  
কারণ ছাড়াই বাড়ছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ার দর

কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিকহারে বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য আবারো জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

গত ৩১ আগস্ট (রবিবার) কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই চিঠি পাঠায়।ওই চিঠির জবাবে কোম্পানি কর্তৃপক্ষ ডিএসইকে জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দাম বাড়ছে।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ গত ৭ আগস্ট শেয়ার দর ছিল ৪৪.৩ টাকায়। আর ৩১ আগস্ট লেনদেন শেষে কোম্পানির শেয়ারের দাম দাঁড়িয়েছে ৫৮.১ টাকায়। অর্থাৎ কয়েক কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৩.৮ টাকা বা ৩১ শতাংশ।

এভাবে কোম্পানির শেয়ারের দাম দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়