ঢাকা     সোমবার   ০২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৬  
সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। একই সঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেনের শেষদিকে তা পতনে রূপ নেয়। তবে সোমবার সকালে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই ও সিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সূচকের উর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।

আরো পড়ুন:

ডিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৭ পয়েন্টে। ডিএসই শরিয়াসূচক ১২.৯৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২০.৫৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ২১৫টি কোম্পানির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত আছে ৬৮টির।

এ দিন ডিএসইতে মোট ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৭৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১০৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১১৩.৬৪ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৬৯৩ পয়েন্টে, শরিয়াসূচক ৭.৬৭ পয়েন্ট বেড়ে ৮৯২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৮৪.৫১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২৩৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে মোট ১৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১০১টি কোম্পানির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

এ দিন সিএসইতে ৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়