ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ৪ কোম্পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১১:৫৮, ৫ ফেব্রুয়ারি ২০২৬
শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ৪ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ), রংপুর ফাউন্ড্রি লিমিটেড ও সামিট পাওয়ার লিমিটেড।

রবিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে চারটি কোম্পানি। কোম্পানিগুলোর ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এশিয়াটিক ল্যাবরেটরিজের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সেহিসেবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.৪০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এএমসিএল-প্রাণের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সেহিসেবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৩.২০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে রংপুর ফাউন্ড্রির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সেহিসেবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২.৩০ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সামিট পাওয়ারের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০.৫০ শতাংশ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সেহিসেবে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.০৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়