ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অলিম্পিক এক্সেসরিজের ক্রেডিট রেটিং নির্ণয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ৯ ফেব্রুয়ারি ২০২৬  
অলিম্পিক এক্সেসরিজের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের রেটিং অনুযায়ী, কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘বিবিবি-’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-৩’।

কোম্পানিটির গত ৩০ জুন ২০২৫ সালের সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালের সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়