ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১১ ১৪৩২ || ৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গভর্নরকে ‘স্বৈরাচার’ বলায় ৩ ব্যাংক কর্মকর্তাকে শোকজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
গভর্নরকে ‘স্বৈরাচার’ বলায় ৩ ব্যাংক কর্মকর্তাকে শোকজ

বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুরকে 'স্বৈরাচার' বলায় এ সকল কর্মকর্তাদের শোকজ করা হয়। শোকজের জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান  সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, পত্র-পত্রিকায় যাদের নাম এসেছে, তারাই শোকজের তালিকায় রয়েছেন। তাদের আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক।

আরো পড়ুন:

যাদের শোকজ করা হয়েছে, তারা হলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।

গত ১৬ ফেব্রুয়ারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তিন কর্মকর্তা বক্তব্য দেন। সেখানে তারা বিকাশ কে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে তড়িঘড়ি করে পর্ষদ সভা করাসহ বিভিন্ন বিষয়ে গভর্নরের সমালোচনা করেন এবং গভর্নরকে 'স্বৈরাচার' বলেন।

বাংলাদেশ ব্যাংকের স্টাফ রেগুলেশন অনুযায়ী, কর্মকর্তাদের সংবাদ সম্মেলন, সভা বা বক্তব্য দেওয়ার আগে গভর্নরের অনুমোদন নিতে হয়। এছাড়া গভর্নর বা কোনো কর্মকর্তার বিষয়ে আপত্তি থাকলে তা অভ্যন্তরীণ ফোরামে আলোচনার সুযোগ রয়েছে কিন্তু সংবাদ সম্মেলন করার সুযোগ নেই। 
 

ঢাকা/নাজমুল/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়