ঢাকা     মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি বেড়েছে: পানিসম্পদ মন্ত্রী 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৬  
জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি বেড়েছে: পানিসম্পদ মন্ত্রী 

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় শুরু হওয়া খাল খনন কর্মসূচি দেশে মহাবিপ্লব সৃষ্টি করেছিল। দীর্ঘদিন খাল খনন না হওয়ায় সেচ ব্যবস্থায় ঘাটতি ও জলাবদ্ধতায় জনগণের ভোগান্তি বেড়েছে। বর্তমান সরকার জনকল্যাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।”

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশব্যাপী ‘নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কৃষি, খাদ্য ও মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন।

সভায় মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আগামী তিন দিনের মধ্যে খাল খনন কর্মপরিকল্পনা প্রদানের নির্দেশ দেন। তিনি বলেন, “খাল খনন কার্যক্রম দৃশ্যমান, টেকসই, জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক এবং মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পর্কিত হতে হবে।”

পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ জানান, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন এবং ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খাল খননে পানি সম্পদ মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য আহ্বান জানানো হয়েছে।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়