ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১২ ১৪৩২ || ৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মাকে শেয়ার উপহার দেবেন এমকে ফুটওয়্যারের পরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬  
মাকে শেয়ার উপহার দেবেন এমকে ফুটওয়্যারের পরিচালক

ছবি: সংগৃহীত

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত নতুন কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসির একজন পরিচালক তার মালিকানাধীন ৫ লাখ ২৬ হাজার শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। কোম্পানিটির এই পরিচালক তার মাকে উল্লিখিত পরিমোণ শেয়ার উপহার দেবেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

ডিএসই সূত্রে জানা গেছে, এমকে ফুটওয়্যার পিএলসির পরিচালক এফ. এম. হাসান মাহফুজ রাসেল তার কাছে থাকা ৫ লাখ ২৬ হাজার শেয়ার তার মা মাহফুজা নাসরিনের কাছে উপহার হিসেবে হস্তান্তর করতে চান। মাহফুজা নাসরিন কোম্পানির একজন সাধারণ শেয়ারধারী।

ঘোষণা অনুযায়ী, শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে। আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরিচালক।

বাজার বিশ্লেষকদের মতে, পরিচালকদের মধ্যে শেয়ার উপহার বা পারিবারিক হস্তান্তর সাধারণত কোম্পানির নিয়ন্ত্রণ কাঠামোয় বড় পরিবর্তন আনে না। তবে এমন তথ্য প্রকাশ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটি পরিচালকদের শেয়ারধারণ কাঠামোর পরিবর্তনের ইঙ্গিত দেয়।

প্রসঙ্গত, এমকে ফুটওয়্যার পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২৩ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৭ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ২০০টি। সর্বশেষ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫১.১৪ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৫.৫২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৩.৩৪ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়