এনআরবি ব্যাংকের কোম্পানি উপ-সচিব নিয়োগ
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি এনআরবি ব্যাংক পিএলসির উপ-সচিব নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ নিয়োগ প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, এনআরবি ব্যাংক পিএলসির উপ-সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. অনিক হাসান বিপু। তিনি গত ২৬ ফেব্রুয়ারি থেকে ব্যাংকটির উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, এনআরবি ব্যাংকের সচিব মো. রেজাউল করিম পদত্যাগ করেছেন। যার জায়গায় মো. অনিক হাসান বিপুকে উপ-সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মো. রেজাউল করিম পদত্যাগের পর গত ২৬ ফেব্রুয়ারি ব্যাংকের পর্ষদ সভায় গৃহিত হয়। একইদিন মো. অনিক হাসান বিপুকে উপ সচিব হিসেবে নিয়োগ দেয়।
প্রসঙ্গত, এনআরবি ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২৪ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৯০ কোটি ৫৮ লাখ ৭০ হাজার টাকা। সেই হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬৯ কোটি ৫ লাখ ৮৭ হাজার ২০০টি। এর মধ্যে, সর্বশেষ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫৫.৯৯ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩.০৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪০.৯৩ শতাংশ শেয়ার রয়েছে।
ঢাকা/এনটি/মাসুদ