ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএসইসির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ১৫ মার্চ ২০২৬  
বিএসইসির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (১৫ মার্চ) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পবিত্র রমজান মাস উপলক্ষে বিএসইসির উদ্যোগে গত ১০ মার্চ (মঙ্গলবার) বাদ আসর কমিশন প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, বিএসইসির কমিশনার মুঃ মোহসিন চৌধুরী, বিএসইসির কমিশনার মোঃ আলী আকবর, বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, বিএসইসির কমিশনার মোঃ সাইফুদ্দিন, সিএফএ এবং কমিশনের সকল গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশের পুঁজিবাজারের উন্নয়ন, স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের কল্যাণ কামনা করেও দোয়া কামনো করা হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পবিত্র রমজান মাসের তাৎপর্য উপলব্ধি করে প্রতিবছর এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন করে থাকে।

ঢাকা/এনটি/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়