ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একটিভ ফাইনের মুনাফা বেড়েছে ৭৬৭ শতাংশ 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ২৯ নভেম্বর ২০২১  
একটিভ ফাইনের মুনাফা বেড়েছে ৭৬৭ শতাংশ 

শেয়ারবাজারে তালিকাভুক্ত একটিভ ফাইন কেমিক্যাল লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফায় বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। 

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

জানা গেছে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম জুলাই থেকে সেপ্টেম্বর, ২১ পর্যন্ত ৩ মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.২৬ টাকা। আগের বছর একই সময়ে ইপিএস হয়েছিলো ০.০৩ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির মুনাফা ০.২৩ টাকা বা ৭৬৭ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.২৭ টাকা।

ঢাকা/এনএফ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়