ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ২৮ ডিসেম্বর ২০২১  
শেয়ারবাজারে সূচক ও লেনদেনে উত্থান

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর এবং টাকার পরিমাণে লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৩.৪১ পয়েন্ট বা ১.১০ শতাংশ বেড়ে ৬৭৪২.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৩.৮৩ পয়েন্ট বা ০.৯৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.৭০ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪৩১.৪৭ পয়েন্ট এবং ২৫২৩.৭৮ পয়েন্টে।

ডিএসইতে এদিন ৮৭২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ১২৭ কোটি ৫০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৪৫ কোটি ১০ লাখ টাকার।

ডিএসইতে ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২৮৬টির বা ৭৫.৬৭ শতাংশ শেয়ারের ও ইউনিটের দর বেড়েছে। দর কমেছে ৬৯টির বা ১৮.২৫ শতাংশের এবং ২৩টি বা ৬.০৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৫৬.৪৩ পয়েন্ট বা ১.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭৭.৮০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২৯টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর। এদিন সিএসইতে ৫১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

ঢাকা/এনটি/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়