ঢাকা     সোমবার   ৩০ মার্চ ২০২৬ ||  চৈত্র ১৭ ১৪৩২ || ১০ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিএমপির নতুন মুখপাত্র উপ-পুলিশ কমিশনার নাসির উদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৬, ৩০ মার্চ ২০২৬   আপডেট: ১৬:০৬, ৩০ মার্চ ২০২৬
ডিএমপির নতুন মুখপাত্র উপ-পুলিশ কমিশনার নাসির উদ্দিন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এন এম নাসির উদ্দিন। এছাড়াও, একাধিক কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার (২৯ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

আদেশ অনুযায়ী, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমান মিয়াকে উপ-পুলিশ কমিশনার (পরিবহন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে, আহাদুজ্জামান মিয়াকেও উপ-পুলিশ কমিশনার (পরিবহন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পি অ্যান্ড আর) ওয়ালিউল ইসলামকে গোয়েন্দা সাইবার শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনারের নির্দেশে জনস্বার্থে এসব পদায়ন করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

ঢাকা/এমআর/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়