ঢাকা     মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রূপগঞ্জে জমি কিনবে সেনা ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬  
রূপগঞ্জে জমি কিনবে সেনা ইন্স্যুরেন্স

ফাইল ফটো

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত সেনা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ১১.৩১ শতাংশ জমি ক্রয় করবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

তথ্য মতে, কোম্পানিটি জানিয়েছে, পরিচালনা পর্ষদ ১১.৩১ শতাংশ জমি ক্রয়ের অনুমোদন দিয়েছে। জমিটির মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৮ লাখ টাকা, যা রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি ব্যতীত নির্ধারণ করা হয়েছে।

তবে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) অনুমোদন সাপেক্ষে জমি ক্রয়ের কার্যক্রম সম্পন্ন করা হবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, জমি ক্রয়ের মাধ্যমে কোম্পানিটি ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা বা নিজস্ব অবকাঠামো উন্নয়নের পথে এগোতে পারে, যা দীর্ঘমেয়াদে ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।

সেনা ইন্স্যুরেন্স পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২১ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি। ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের হাতে ৬০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২.৩৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৭.৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়