ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রমজানে পুঁজিবাজারে নতুন সময়সূচিতে লেনদেন আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ০৯:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
রমজানে পুঁজিবাজারে নতুন সময়সূচিতে লেনদেন আজ

ফাইল ফটো

পবিত্র রমজান মাস শুরু হয়েছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে। এই মাসকে কেন্দ্র করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। ফলে নতুন সময় অনুযায়ী পুঁজিবাজারের লেনদেন ৩ ঘণ্টা ৪০ মিনিট বিরতিহীনভাবে চলবে।

আরো পড়ুন:

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, রমজান মাসে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত স্টক এক্সচেঞ্জের অফিস কার্যক্রমের সময় নির্ধারণ করা হয়েছে। তবে, অন্যান্য সাধারণ দিনে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এছাড়া লেনদেনের সময় কমার কারণে পোস্ট-ক্লোজিং সেশনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। রমজানে দুপুর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত চলবে পোস্ট-ক্লোজিং সেশন।

ঢাকা/এনটি/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়