ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মিডল্যান্ড ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ও সিইও নিয়োগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২৬  
মিডল্যান্ড ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি ও সিইও নিয়োগ

মো. জাহিদ হোসেন

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করেছে।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, মিডল্যান্ড ব্যাংক পিএলসি বর্তমান উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেনকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যাংকটির ১৭৭তম পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ কার্যকর করা হয়েছে।

অবসরজনিত কারণে দেশের বেসরকারি খাতের ব্যাংক মিডল্যান্ড ব্যাংক–এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। গত ২৫ ফেব্রুয়ারি থেকে তার অবসর কার্যকর হয়েছে বলে ব্যাংকটি জানিয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ধারাবাহিকতা বজায় রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ সম্পন্ন হলে তিনি দায়িত্ব বুঝে নেবেন।

প্রসঙ্গত, মিডল্যান্ড ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০২৩ সালে। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৬৫৮ কোটি ৮৬ লাখ টাকা। সে হিসাবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬৫ কোটি ৮৮ লাখ ৫৯ হাজার ৮৪৫টি। সর্বশেষ ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৭৬ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৮.৮০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৪.৬০ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা/এনটি/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়