ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কলেজে ভর্তি আবেদনের ফল প্রকাশ রাতে

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৫, ২৯ জানুয়ারি ২০২২   আপডেট: ১১:৫৮, ২৯ জানুয়ারি ২০২২
কলেজে ভর্তি আবেদনের ফল প্রকাশ রাতে

ফাইল ফটো

একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ করা হবে আজ। শনিবার (২৯ জানুয়ারি) রাত ৮টায় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ভর্তি বিষয়ক ওয়েবসাইটে রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। এছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের মোবাইলে এসএমএসও পাঠানো হবে।’

আরো পড়ুন:

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির আবেদন অনলাইনে শুরু হয়। আবেদন শেষ হয় ২৩ জানুয়ারি।

আগে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদনের সুযোগ থাকলেও এবার শুধু অনলাইনেই আবেদন করা গেছে। ভর্তি কার্যক্রম শেষে আগামী ২ মার্চ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা রয়েছে।

ইয়ামিন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়