ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মঙ্গলবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১২ মার্চ ২০২২   আপডেট: ১৩:৩১, ১২ মার্চ ২০২২
মঙ্গলবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস: শিক্ষামন্ত্রী

ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আগামী ১৫ মার্চ (মঙ্গলবার) থেকে সকল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে পুরোদমে ক্লাস শুরু হবে।’

শনিবার (১২ মার্চ) রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

আরো পড়ুন:

মন্ত্রী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এতদিন ক্লাস শুরু করা যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হয়েছে। এ অবস্থায় ১৫ মার্চ থেকে সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক নিয়মে ক্লাস শুরু করা হবে।’

তিনি বলেন, ‘শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হবে। একইসঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বলে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘মাধ্যমিকে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পাঠদান হবে এবং এ সিলেবাসের আলোকে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা হবে।’

মন্ত্রী বলেন, ‘আমরা চাই না শিক্ষার্থীরা কোনও চাপে থাকুক। তাদের পাঠ মনোযোগের সাথে হওয়া ও আনন্দদায়ক করার জন্য কাজ করছি। নতুন কারিকুলামের আলোকে পড়তে পারলে শিক্ষার্থীদের কোচিংয়ে যাওয়া লাগবে না।’

ইয়ামিন/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়