ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ১২ মে ২০২২  
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের ফল প্রকাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লক্ষ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মে) এ ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পরীক্ষার ফল http://www.dpe.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরো পড়ুন:

প্রথম দফায় ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।

গত ২২ এপ্রিল প্রথম ধাপে ঢাকাসহ ২২ জেলার বিভিন্ন উপজেলায় পরীক্ষা হয়। এর মধ্যে ১৪ জেলার সব উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এসব জেলার মধ্যে ছিল— চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও লালমনিরহাট। বাকি ৮ জেলার কিছু উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হয়। এসব জেলা হলো—সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালী।

ফলাফলের নির্দেশনায় বলা হয়েছে— এই ফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর কোনো শূন্য পদে নিয়োগের নিশ্চয়তা প্রদান করে না।

প্রকাশিত ফলের যেকোনো পর্যায়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে, তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রথম ধাপে ৩ লাখ ৯৬ হাজার ৭৬৪ জন চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। দ্বিতীয় ধাপে ৪ লাখ ৮৪ হাজার ৭২৫ এবং তৃতীয় ধাপে ৪ লাখ ২৭ হাজার ৯৭৩ জন পরীক্ষা দেবেন।

দ্বিতীয় ধাপে পরীক্ষা হবে আগামী ২০ মে। এই ধাপে ৩০ জেলার বিভিন্ন উপজেলার প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে। তৃতীয় ধাপে ৩ জুন ৩১ জেলায় নিয়োগ পরীক্ষা হবে।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়