ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দেব নাকি সোহম?

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ৩০ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেব নাকি সোহম?

দেব, সোহম চক্রবর্তী

রাহাত সাইফুল : ওপার বাংলার জনপ্রিয় দুই অভিনেতা দেব ও সোহম চক্রবর্তী। বাংলাদেশেও রয়েছে তাদের জনপ্রিয়তা। এর মধ্যে সোহম বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করলেও দেবকে এখন পর্যন্ত দেখা যায়নি। এদিকে গত দু’দিন ধরে চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন উঠেছে টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা দেব এবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করবেন।

ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘ময়না’ শিরোনামের সিনেমায় চিত্রনায়িকা মাহির বিপরীতে দেবের অভিনয় করার কথা রয়েছে বলে খবর রটেছে। সিনেমাটি পরিচালনা করছেন ঢাকাই চলচ্চিত্রের তরুণ নির্মাতা অনন্য মামুন।

চিত্রনায়িকা মাহির বিপরীতে কে অভিনয় করবেন এ বিষয়টি জানতে আজ সোমবার রাইজিংবিডির এ প্রতিবেদক কথা বলেন নির্মাতা অনন্য মামুনের সঙ্গে। এ সময় তিনি বলেন, ‘‘ময়না’ সিনেমার জন্য ওপার বাংলার একজন জনপ্রিয় অভিনেতাকে নিতে চাচ্ছি। দেব ও সোহম আমাদের প্রথম পছন্দ। তবে এদের মধ্যে সোহমের সঙ্গে আমরা আলাপ করেছি। বলা চলে ৯০ ভাগ কথা ফাইনাল করেছি। আশা করছি, আগামী সপ্তাহে সোহমের শিডিউল নিয়ে চুক্তিবদ্ধ করাব।’

বিগ বাজেটের এ সিনেমাটি আসছে রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা করেছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়