ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

অপূর্ব-মেহজাবিনের ‘গল্পটা তোমার’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৩, ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অপূর্ব-মেহজাবিনের ‘গল্পটা তোমার’

গল্পটা তোমার নাটকের দৃশ্য

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী অপূর্ব ও মেহজাবিন। ‘গল্পটা তোমার’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।

মো: মেহেদী হাসান জনির রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে আরো অভিনয় করেছেন কায়েস চৌধুরী, মুক্তার প্রমুখ।

এ নাটকের গল্পে দেখা যাবে, অপূর্ব একদিন নির্জন রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তার আসে পাশে তেমন কেউ নেই। হঠাৎ একটা মোবাইল বেজে উঠার শব্দ তার কানে আসে। অপূর্ব রাস্তার এক কোণে তাকিয়ে দেখল একটা মোবাইল পড়ে আছে, আর তা বাজছে । অপূর্ব ফোনটা রিসিভ করল, অপর পাশ থেকে কেউ একজন গালি দিল। অপূর্ব ধমক দিয়ে ফোনটা রাস্তার কোণে রেখেই চলে গেল। কিছু দূর যেতেই দেখে একটা মেয়ের জুতো রাস্তায় পড়ে আছে। বিষয়টি একটু রহস্যজনক মনে হলো তার। আরো কিছু দূর যেতেই দেখে আরেকটা জুতো। এরপর দেখে একটা মেয়ে  রাস্তার কোণে পড়ে আছে। মেয়েটাকে নিজের সাথে করে নিয়ে বাসায় উঠল। নিজের থাকার জায়গাটা ছেড়ে দিয়ে সেখানে মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিল। পরদিন সকালে মেয়েটার সম্পর্কে জানতে চাইল অপূর্ব কিন্তু মেয়েটা কিছুই বলতে পারল না। এ নিয়ে বিপাকে পড়েন অপূর্ব। এভাবেই নাটকটির গল্প এগিয়ে যায়। মেয়েটির চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন।

সম্প্রতি এ নাটকের দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। নাটকটি ঈদুল আজহার দিন রাত ১১ টা ৩০ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৭/রাহাত/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়