ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে কারাখানায় অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক ও কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৪৭, ৪ এপ্রিল ২০২৬
কেরানীগঞ্জে কারাখানায় অগ্নিকাণ্ডে ৫ জন নিহত

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা এলাকায় গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ওই কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

আরো পড়ুন:

আগুন লাগার পর মুহূর্তের মধ্যে ঘন ধোঁয়ায় চারপাশ ঢেকে যায় এবং স্থানীয়রা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই কারখানার ভেতরে বিকট শব্দ শোনা যায়। এর পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভয়াবহ রূপ নেয়। কারখানায় দাহ্য পদার্থ ও গ্যাস থাকায় আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়। ফলে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়।

ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ স্টেশনের সিনিয়র স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেছেন, “কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।”

ঢাকা/মাকসুদ/শিপন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়