ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত: ১৬:৩৬, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:৩৬, ৪ এপ্রিল ২০২৬
রাজারবাগ পুলিশ লাইনের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের একটি পুকুরে গোসল করতে গিয়ে সাকিবুল হাসান (১৪) নামে এক স্কুলছাত্র পানিতে ডুবে মারা গেছেন।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে পল্টন থানা এলাকায় রাজারবাগ পুলিশ লাইনের বড় মসজিদের পাশে অবস্থিত পুকুরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় এই ঘটনা ঘটে।

আরো পড়ুন:

সাকিবুল হাসান রাজারবাগ পুলিশ লাইনের স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।

সাকিবুল হাসানের পিতা আব্দুল করিম বলেন, “আমার ছেলে আজ এভাবে প্রাণ হারাবে তা কখনো ভাবতে পারিনি। আমার ছেলেকে ছাড়া এক মুহূর্ত কাটানো আমার পক্ষে কষ্টসাধ্য বিষয়। আজ সকালে যখন স্কুল বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করার উদ্দেশ্যে যায় সে সাঁতার না পারায় পানিতে ডুবে গুরুতর আহত হয়।”

পরিবার সূত্রে জানা যায়, তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে দুপুর ১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের তিন নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।”

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়