ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুয়াডাঙ্গায় প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৪ এপ্রিল ২০২৬   আপডেট: ১৬:১৯, ৪ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় প্রচণ্ড গরমে বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গায় প্রচণ্ড গরমের কারণে কর্মজীবী মানুষরা পড়েছেন বিপাকে

চুয়াডাঙ্গায় আজ শনিবার (৪ এপ্রিল) ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। কর্মজীবী মানুষরা পড়েছেন বিপাকে। চলতি মৌসুমে এ নিয়ে দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হলো। 

শনিবার বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার ছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৩১ শতাংশ।

বৃহস্পতিবার (১ এপ্রিল) এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিনই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। মৌসুমের শুরুতেই এমন তাপমাত্রা বৃদ্ধিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। 

চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, তাপপ্রবাহের এই পরিস্থিতি আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ফলে, গরমের তীব্রতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়