ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৮ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কাল তানজিন তিশার ‘জামাই পরীক্ষা’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৮, ১৬ নভেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাল তানজিন তিশার ‘জামাই পরীক্ষা’

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। টেলিভিশন নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি ‘জামাই পরীক্ষা’ নামে একক নাটকে অভিনয় করলেন তিশা।  

রেজাউর রহমান রিজভীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাকসুদুল হক ইমু। নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা জানান, তানজিন তিশার জন্য পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেন তার দাদা। এ খবরে বাড়িতে হুমড়ি খেয়ে পড়ে আগ্রহী পাত্ররা। এ নিয়ে সৃষ্টি হয় নানা জটিলতা। এভাবেই এগিয়েছে নাটকটির গল্প।

এ প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘এই নাটকটিতে কাজ করে আমার ভালো লেগেছে। সুন্দর একটি গল্পের নাটকে অভিনয় করলাম। কিছুটা কমেডি ঘরানার হলেও এতে অতি ভাঁড়ামি নেই। ইমু ভাইয়ের সাথে আমার বেশ কিছু কাজ হয়েছে তা ছাড়া এ নাটকের প্রযোজক সাংবাদিক অনিন্দ্য মামুন ভাইও খুব ভালো একজন মানুষ। নাটকটি দেখে দর্শকরা বেশ আনন্দ পাবেন বলেও আমার বিশ্বাস।’

মাকসুদুল হক ইমু বলেন, ‘কমেডি ধাঁচের এই নাটকটি সব শ্রেণির দর্শকের কাছে ভালো লাগবে। দর্শক কিছুটা সময় আনন্দের মধ্য দিয়ে কাটাবেন। নাটকের অভিনেত্রী তিশা, কল্যাণসহ সবাই খুবই ভালো অভিনয় করেছেন।’

তিশা-কল্যাণ ছাড়াও এতে অভিনয় করেছেন সিরাজ হায়দার, নিপা খান, শাখাওয়াত শিমুল, পলাশ লোহ, শেখ সালমা, হিমেল হিমু ও কাশেমসহ অনেকে।

সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ১৭ নভেম্বর রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে বলেও জানিয়েছেন নির্মাতা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ নভেম্বর ২০১৭/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়