ঢাকা     বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৯০০ কিলোমিটার হেঁটে অক্ষয়ের সঙ্গে সাক্ষাৎ

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৯০০ কিলোমিটার হেঁটে অক্ষয়ের সঙ্গে সাক্ষাৎ

বিনোদন ডেস্ক: প্রিয় তারকার জন্য ভক্তদের উন্মাদনার নজির অনেক। এবার তেমন এক ভক্তের দেখা পেয়েছেন অভিনেতা অক্ষয় কুমার।

বলিউডের খিলাড়িখ্যাত এ তারকার ভক্তের নাম পর্বত। ভারতের গুজরাটের দ্বোয়ারকা থেকে ১৮ দিনে ৯০০ কিলোমিটার হেঁটে প্রিয় তারকার সঙ্গে সাক্ষাৎ করতে মুম্বাইয়ে এসেছেন তিনি।

ভক্তের এমন কাণ্ডে আবেগাপ্লুত রুস্তম অভিনেতা। ইনস্টাগ্রামে সেই ভক্তের একটি ভিডিও পোস্ট ক্যাপশনে অক্ষয় লিখেছেন, ‘পর্বতের সঙ্গে আজ দেখা হলো। সে দ্বোয়ারকা থেকে ৯০০ কিলোমিটার হেঁটে আজ রোববার আমার সঙ্গে দেখা করতে মুম্বাইয়ে এসেছে। যুব সমাজের মধ্যে যদি এ ধরনের সংকল্প ও লক্ষ্য থাকে তাহলে কেউ আমাদের রুখতে পারবে না।’ পরবর্তী সময়ে সেই ভক্তের সঙ্গে একটি সেলফিও পোস্ট করেন অক্ষয়।

অক্ষয় অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা মিশন মঙ্গল। বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে সিনেমাটি। এছাড়া হাউসফুল ফোর, গুড নিউজ, লক্ষ্মী বোম্ব, সূর্যবংশী, বচ্চন পান্ডে সিনেমায় দেখা যাবে এ অভিনেতাকে।

 

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়