ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্ষমা চাইলেন ভূমি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক্ষমা চাইলেন ভূমি

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকার। তার পরবর্তী সিনেমা পতি পত্নী অউর ওহ। এতে আরো অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। এই সিনেমা পরিচালনা করেছেন মুদাসসির আজিজ।

সম্প্রতি এই সিনেমার ট্রেইলার প্রকাশ পেয়েছে। এতে দেখা যায়, কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকার স্বামী-স্ত্রী। কিন্তু তাদের দাম্পত্য জীবন খুব বেশি মধুর নয়। ফলে কার্তিক অনন্যা পান্ডের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান। সিনেমায় কার্তিকের একটি একক সংলাপ নিয়ে আপত্তি উঠেছে। পাশাপাশি সমালোচনার মুখে পড়েছেন সিনেমার কলাকুশলীরা। তবে এ বিষয়ে ক্ষমা চেয়েছেন ভূমি।

এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, আমরা যদি কারো অনুভূতিতে আঘাত দিয়ে থাকি তাহলে দুঃখিত, কারণ আমাদের উদ্দেশ্য এটি ছিল না। পতি পত্নী অউর ওহ সিনেমার কেউই এমন নয় এবং এ ধরনের ভাবনা পোষণ করেন না।

পতি পত্নী অউর ওহ ১৯৭৮ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের একটি বলিউড সিনেমার রিমেক। প্রথম সিনেমাটিতে অভিনয় করেন সঞ্জীব কুমার, বিদ্যা সিনহা ও রনজীতা কৌর।

দেখুন: পতি পত্নী অউর ওহ সিনেমার ট্রেইলার

 

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়