ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিদ্রূপের জবাব দিলেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ৮ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্রূপের জবাব দিলেন সোনাক্ষী

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। শারীরিক গড়ন, তারকা মা-বাবার সন্তানসহ নানা কারণে প্রায়ই অনলাইনে বিদ্রূপের শিকার হন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে করা নানা কটূ মন্তব্যের উত্তর দিয়েছেন তিনি।

সোনাক্ষীকে নিয়ে একজন মন্তব্য করেন, ‘আমি সোনাক্ষীকে এতটাই ঘৃণা করি যে, মনে হয় টিভি পর্দায় তাকে দেখলে টিভি ভেঙে ফেলব।’ এর জবাবে দাবাং অভিনেত্রী বলেন, ‘ভাই আপনার কাছে কি অনেক টাকা? ভালো না লাগলে টিভি বন্ধ করে দিন। ভেঙে ফেলার কী দরকার।

অন্য একজন মন্তব্য করেন, ‘ইনস্টাগ্রামে আনফলো অপশন নেই দেখে খুব আফসোস হয়।’ উত্তরে সোনাক্ষী বলেন, ‘আনফলো অপশন আছে। ওইটা ব্যবহার করুন। আর আমার কাছে অনেক অপশন আছে: ব্লক।’

বলিউডে স্বজনপ্রীতি ইঙ্গিত করে অপর জন লিখেছেন, ‘অভিনয় জানেন না, শুধু বাবার জন্য সিনেমায় এসেছে।’ এর উত্তরে তিনি বলেন, দুনিয়াতে তো এসেছি বাবার কারণে। আর যদি অভিনয় না পারি, তাহলে ৯ বছর ধরে ইন্ডাস্ট্রিতে যা দিয়েছি সেটা কার দোষ? আপনার!

এছাড়া তাকে সালমান খানের চামচা বলার পরিপ্রেক্ষিতে সোনাক্ষী বলেন, হ্যাঁ, আমি তার চামচা। তিনি আমাকে প্রথম সিনেমার সুযোগ দিয়েছেন। কী করবে?


ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়