ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালমানের একদিনের পারিশ্রমিক ৭ কোটি রুপি!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ৪ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সালমানের একদিনের পারিশ্রমিক ৭ কোটি রুপি!

সুপারস্টার সালমান খান। সবচেয়ে বেশি আয় করা বলিউড তারকাদের একজন তিনি। চড়া পারিশ্রমিক নেয়ার জন্য প্রায়ই খবরে আসেন।

শোনা যাচ্ছে, একটি চীনা স্মার্টফোনের বিজ্ঞাপনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সালমান। এর জন্য বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা।

জানা যায়, সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে এই বিজ্ঞাপনের শুটিং সেরেছেন সালমান। আর প্রতিদিনের জন্য ৭ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন এই তারকা, যা কোনো বলিউড তারকাকে দেয়া এই ব্র্যান্ডের সর্বোচ্চ পারিশ্রমিক।

বিশ্বে সালমান খানের অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছে। তাই চড়া হলেও কর্তৃপক্ষ এই পারিশ্রমিকের ব্যাপারে অমত করেননি। ব্র্যান্ডটির প্রচারের জন্য আরো চার-পাঁচদিন সময় দেবেন সালমান। এর জন্যও তিনি একই পারিশ্রমিক নেবেন।

বর্তমানে রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই সিনেমার শুটিং করছেন সালমান। চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে এই সিনেমা মুক্তি পাবে। প্রভুদেবা পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করছেন— দিশা পাটানি, রণদীপ হুদা, জ্যাকি শ্রফ প্রমুখ।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়