ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামীকে বোকা বানালেন সানি লিওন (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৬, ৪ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বামীকে বোকা বানালেন সানি লিওন (ভিডিও)

বলিউড অভিনেত্রী সানি লিওন। অন্য তারকাদের মতো তিনিও এখন ঘরে বসে সময় পার করছেন। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে খুনসুটি করেই তার সময় কাটছে। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে মাঝে মাঝে তাদের মজার ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করছেন সানি ও ড্যানিয়েল।

ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করেছেন সানি। এতে স্বামী ড্যানিয়েলকে বোকা বানিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, সানি লিওন তার হাতে রঙ মেখে রাখেন। এরপর চিৎকার করে স্বামীকে ডাকেন। ড্যানিয়েল ছুটে এসে সানির আঙুল কেটেছে ভেবে তোয়ালে দিয়ে হাত পেঁচিয়ে দেন। পরবর্তী সময়ে সানি লুকানো ফোনে ভিডিও হচ্ছে জানালে ড্যানিয়েল বুঝতে পারেন— তাকে বোকা বানানোর জন্যই এই কাজ করেছেন সানি।

তবে বিষয়টি মোটেও পছন্দ করেননি ড্যানিয়েল। তিনি বলেন, ‘ব্যক্তি হিসেবে আমি গম্ভীর প্রকৃতির। এটা আমার ব্যক্তিত্ব। বোকা বানানোর বিষয়টিও আমার পছন্দ নয়। অন্য মানুষ এমনকি আমাকে বোকা বানানো তো একদমই পছন্দ করি না। যদি এই ভিডিও নিয়ে আমাকে রেটিং দিতে হয়, তাহলে আমি শূন্য দিব কারণ আমাকে বোকা বানানো হয়েছে। এটি আমি একদমই পছন্দ করিনি।’

ড্যানিয়েল পছন্দ না করলেও স্বামীর সঙ্গে সানির এই খুনসুটি ভক্তরা বেশ উপভোগ করছেন। পোস্টের নিচে মন্তব্য করে তাদের ভালো লাগার কথা জানিয়েছেন ভক্তরা।

ভিডিও:

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়