ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বাথরুম সেলফি’ নিয়ে কটাক্ষের শিকার নিধি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৯ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:৫৮, ৯ নভেম্বর ২০২০
‘বাথরুম সেলফি’ নিয়ে কটাক্ষের শিকার নিধি

এ ছবিকে কেন্দ্র করে কটাক্ষ করছেন নেটিজেনরা

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী নিধি আগরওয়াল। বছর তিনেক আগে চলচ্চিত্রে পা রাখেন তিনি। ক্যারিয়ার দীর্ঘ না হলেও দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

কয়েকদিন আগে নিধি তার ভেরিফায়েড ফেসবুকে একটি সেলফি পোস্ট করেছেন। তাতে দেখা যায়—শর্টস ও অন্তর্বাস পরে আছেন নিধি। বাথরুমে আয়নার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছেন এ অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন—‘বাথরুম সেলফি’।

আরো পড়ুন:

ছবি পোস্ট করার পর এ পর্যন্ত রিঅ্যাক্ট পড়েছে ২ লাখ। কমেন্টস পড়েছে প্রায় ৬ হাজার। সবকিছু ঠিকই ছিল। কিন্তু মূল বিড়ম্বনা দেখা দিয়েছে নেটিজেনদের মন্তব্য নিয়ে। কারণ ‘নোংরা’ ও ‘অশালীন’ মন্তব্যে ভরে গেছে কমেন্ট বক্স। যদিও এসব নিয়ে মোটেও মাথা ব্যথা নেই নিধির। 
 


হিন্দি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখলেও তামিল-তেলেগু ভাষার সিনেমায় বেশি কাজ করছেন নিধি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইস্মার্ট সংকর’। গত বছরের ১৮ জুলাই মুক্তি পায় সিনেমাটি।

বর্তমানে তামিল ও তেলেগু ভাষার তিনটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়