ঢাকা     শুক্রবার   ০৮ মে ২০২৬ ||  বৈশাখ ২৫ ১৪৩৩ || ২০ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ১১:৫০, ১৬ নভেম্বর ২০২০
১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়!

বলিউডের ‘খিলাড়ি’খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। ভারতের সবচেয়ে বেশি আয় করা তারকা তিনি। শোনা যাচ্ছে, তার পরবর্তী সিনেমার জন্য ১০০ কোটি রুপির বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।

‘পতি পত্নি অউর ওহ’ সিনেমাখ্যাত পরিচালক মুদাসসার আজিজের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয়। এটি প্রযোজনা করবেন জ্যাকি ও বাসু ভাগনানি। সিনেমাটির জন্যই মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়। এই প্রযোজনা প্রতিষ্ঠানের ‘বেল বটম’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি।

আরো পড়ুন:

একটি সূত্র বলেন, ‘বেল বটম সিনেমার আগেই এটি নিয়ে তারা আলোচনা করেছিলেন। ফ্যামিলি কমেডি ঘরানার এই সিনেমার গল্প শুনে অক্ষয় মুগ্ধ হয়েছেন। চিত্রনাট্যের পর তারা বাজেট নিয়ে আলোচনা করেন। বেল বটম’র মতো এই সিনেমার জন্যও মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়। ১০০ কোটি রুপির ওপর পারিশ্রমিক নিচ্ছেন তিনি।’

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা ‘লক্ষ্মী’। করোনা মহমারির কারণে ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এটি। তবে খুব বেশি সাড়া ফেলতে পারেনি।

২০১১ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ‘কাঞ্চানা’ সিনেমার হিন্দি রিমেক ‘লক্ষ্মী’। এটি পরিচালনা করেছেন রাঘব লরেন্স। অক্ষয় কুমার ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করছেন— কিয়ারা আদভানি, আয়েশা রাজা মিশ্রা, তুষার কাপুর, তরুণ আরোরা, অশ্বিনি কালসেকার, মনু ঋষি, রাজেশ শর্মা প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়