ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

উদয় হাকিমের শো ত্রিবেণীতে আজ গাইবেন শুভ দাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ২ ডিসেম্বর ২০২০   আপডেট: ২৩:৪৯, ২ ডিসেম্বর ২০২০
উদয় হাকিমের শো ত্রিবেণীতে আজ গাইবেন শুভ দাশ

ত্রিবেণীতে আজ শোনা যাবে শুভ দাশের গান

বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত কণ্ঠশিল্পী তিনি। গান শিখছেন কলকাতার সংগীত পরিচালক ও শিল্পী গৌতম ঘোষালের কাছে। দেশেও উচ্চাঙ্গ সংগীতের তালিম নিয়েছেন ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তীর কাছে। সেমি ক্লাসিক্যাল বাংলা গানই তার প্রিয়। বলছিলাম চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর শেষ করা শুভ দাশের কথা। সাতকানিয়ার এত্তচিয়া গ্রামের এই শিল্পীর গানের হাতে খড়ি মায়ের কাছে।

বুধবার (২ ডিসেম্বর-২০২০) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ২৮তম পর্ব। প্রতিভাবান এই শিল্পী উপস্থিত থাকবেন রাইজিংবিডির নিয়মিত আয়োজনে। গানে গানে মাতিয়ে তুলবেন দর্শকদের।

আরো পড়ুন:

৭ বছর বয়স থেকেই গান ধরেছেন এই শিল্পী। জানান, গানই তার ধ্যান-জ্ঞ্যান। সংগীত নিয়ে আরও বেশি কাজ করতে আগ্রহী তিনি। গান গেয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে চান শুভ।

রাইজিংবিডিতে প্রতি বুধবার রাত ১০টায় প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে ভিন্নধর্মী কনটেন্টে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা ফেসবুক প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত লাইভ শো’র আয়োজন করছে রাইজিংবিডি।

লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে বিশেষ ওই আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উদয় হাকিম বলেন, ত্রিবেণী শো’ এখন রাইজিংবিডি’র অবিচ্ছেদ্য অংশ। সংগীত বোদ্ধাদের কাছে উচ্চমানের একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এর মাধ্যমে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভাকে তুলে ধরতে চাই। শিল্পীরা যাতে তাদের সৃজনশীল চর্চার সুযোগ পান, স্বীকৃতি পান সে জন্যই রাইজিংবিডির এই আয়োজন। ত্রিবেণী শো’ যেমন দিন দিন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি শিল্পীরাও সুযোগ পেয়েছেন নিজেদের মেলে ধরার। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় ত্রিবেণী’র পরিধি বৃদ্ধি পাচ্ছে। এখানে সব ধরনের গানের শিল্পীদেরই সুযোগ দেওয়া হয়।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এই আয়োজন ত্রিবেণী। এখানে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।

সরাসরি রাইজিংবিডির স্টুডিওতে অথবা অনলাইনে যারা এই অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন [email protected] এই ই-মেইলে অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে https://www.facebook.com/Risingbd.Tribeni/। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে https://www.facebook.com/DailyrisingbdOnlineNEWS/ এই লিঙ্ক থেকে।

ঢাকা/মাহফুজ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়