ঢাকা     বুধবার   ২৫ মার্চ ২০২৬ ||  চৈত্র ১২ ১৪৩২ || ৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ত্রিবেণীতে লোকসংগীত গাইবেন দিতি সরকার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২১
ত্রিবেণীতে লোকসংগীত গাইবেন দিতি সরকার

ত্রিবেণীতে আজ গাইবেন দিতি সরকার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে লোকসংগীতে মাস্টার্স করেছেন কণ্ঠশিল্পী দিতি সরকার। আর তাই লোকসংগীত তার পছন্দের শীর্ষে। ছোটবেলাতেই শুরু গান চর্চা। এখন গানই তার নেশা।

টাঙ্গাইলের মির্জাপুরের এই শিল্পী তালিকাভুক্ত রয়েছেন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে। নিয়মিত গান গাইছেন বিভিন্ন টিভি নেওয়ার্কে। বাংলাদেশের লোকসংগীতকে আরও সমৃদ্ধ করা এবং দেশে-বিদেশে প্রচার করাই তার লক্ষ্য। লোকসংগীত নিয়ে পিএইচডি করার পরিকল্পনাও রয়েছে তার।

আরো পড়ুন:

আজ (বুধবার, ১০ ফেব্রুয়ারি-২০২১) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ৩৮তম পর্ব। প্রতিভাবান এই শিল্পী উপস্থিত থাকবেন রাইজিংবিডির নিয়মিত আয়োজনে। লোকগান গেয়ে মাতাবেন ত্রিবেণী’র দর্শকদের।

ত্রিবেণী একটি গঠনমূলক ও বিনোদনধর্মী অনুষ্ঠান- এমন মন্তব্য করে দিতি সরকার বলেন, ‘প্রাণবন্ত এই অনুষ্ঠানটির মাধ্যমে অনেক শিল্পী গাওয়ার সুযোগ পাচ্ছেন। প্রতিভা বিকাশের একটি মাধ্যম পাচ্ছেন তারা। এটি নিঃসন্দেহে শিল্প-সংস্কৃতির জন্য একটি ইতিবাচক দিক। ত্রিবেণী’র মাধ্যমে আমাদের নিজস্ব সংস্কৃতির বিকাশ চলমান থাকবে এটিই প্রত্যাশা।’
দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে টক শো ‘রাইজিংবিডি স্পেশাল’। এছাড়া, অতি সম্প্রতি শুরু হয়েছে রাইজিংবিডি বুলেটিন। রাইজিংবিডি’র প্রতিটি অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একের পর এক বিনোদনধর্মী অনুষ্ঠান আয়োজন করছে রাইজিংবিডি।

লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে এসব আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উদয় হাকিম বলেন, ত্রিবেণী শো’ এখন রাইজিংবিডির অবিচ্ছেদ্য অংশ। সংগীত বোদ্ধাদের কাছে মানসম্মত একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভাকে তুলে ধরা হচ্ছে। শিল্পীরা যাতে তাদের সৃজনশীল চর্চার সুযোগ পান, স্বীকৃতি পান সে জন্যই রাইজিংবিডির এই আয়োজন। ত্রিবেণী শো’ যেমন দিন দিন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি শিল্পীরাও সুযোগ পেয়েছেন নিজেদের মেলে ধরার। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় ত্রিবেণী’র পরিধি বাড়ছে। সব ধরনের গানের শিল্পীদেরই সুযোগ দেওয়া হচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এই আয়োজন ত্রিবেণী। এখানে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।

সরাসরি রাইজিংবিডির স্টুডিওতে অথবা অনলাইনে যারা এই অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন [email protected]এই  ই-মেইলে অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Risingbd.Tribeni/)। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে- ০১৫৭২১৬৮১৯৪। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/DailyrisingbdOnlineNEWS/) এই লিঙ্কে।

ঢাকা/মাহফুজ/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়