ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

কে হচ্ছেন মৌসুমী-সানির ছেলের বউ?

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ২০ মার্চ ২০২১   আপডেট: ২০:১২, ২০ মার্চ ২০২১
কে হচ্ছেন মৌসুমী-সানির ছেলের বউ?

মা-বাবার সঙ্গে ফারদীন

তারকা দম্পতি মৌসুমী-ওমর সানির একমাত্র ছেলে ফারদীনের বিয়ে। কানাডা প্রবাসী এক তরুণীকে পছন্দ করেছেন এই তারকা দম্পতি। কে হচ্ছেন এই দম্পতির ছেলের বউ? এমন প্রশ্ন ভক্তদের। তাদের ছেলের হবু বউয়ের নাম আয়েশা।

আগামী ৫ এপ্রিল ঢাকার একটি পাঁচতারা হোটেলে বর–কনের গায়েহলুদ। ৯ এপ্রিল আরেক পাঁচতারা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করা হবে বলে জানান মৌসুমী।  

মৌসুমী বলেন, ‘গায়েহলুদ ও বিবাহোত্তর সংবর্ধনার মাঝামাঝি সময়ে ফারদীন ও আয়েশার আকদ সম্পন্ন হবে।’

মৌসুমী-ওমর সানির ছেলের হবু স্ত্রী জন্মসূত্রে বাংলাদেশি। কুমিল্লার মেয়ে আয়েশা মা–বাবার সঙ্গে কানাডায় থাকেন। তার পড়াশোনা ও বেড়ে ওঠা সেখানেই। কয়েক মাসে আগে ফারদীনের সঙ্গে আয়েশার পরিচয়। একপর্যায়ে তাদের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব, এরপর ভালো লাগা। সে কথা দুই পরিবারের সঙ্গে ভাগাভাগি করেন দুজন। এরপর পারিবারিক আলোচনার ভিত্তিতে বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। 

বেশ আগে ফারদিন পরিচালনায় নাম লেখিয়েছেন। ‘ডেস্টিনেশন’ নামে একটি টেলিফিল্ম নির্মাণ করেন। তাছাড়া, বেশ কটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। পাশাপাশি রাজধানী উত্তরায় ‘মেরিমন্টানা’ নামে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন ফারদিন। রেস্তোরাঁ ব্যবসায় পুত্রের সাফল্যে বেশ আনন্দিত মৌসুমী-ওমর সানি।

মৌসুমী-ওমর সানি ১৯৯৫ সালের ৪ মার্চ বিয়ে করেছিলেন। কাউকে না জানিয়ে হুট করে বিয়ে করলেও পাঁচ মাস পর ২ আগস্ট আয়োজন করেছিলেন বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের।

ঢাকা/রাহাত সাইফুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়