ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডিসেম্বরে বড় পর্দায় মম (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১২ নভেম্বর ২০২১  

ছোট-বড় দুই পর্দাতেই মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। এই নায়িকাকে এবার ইমনের বিপরীতে ‘আগামীকাল’ সিনেমায় দেখা যাবে। অঞ্জন আইচ পরিচালিত সিনেমাটি এরই মধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ২৪ ডিসেম্বর সারা দেশে মুক্তি পাবে সিনেমাটি।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ‘আগামীকাল’ সিনেমার ট্রেইলার টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ২ মিনিট ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে প্রেম-খুন ও রহস্যের বেড়াজাল দেখা যায়। যা এরই মধ্যে দর্শকদের নজর কেড়েছে।

আরো পড়ুন:

টুটুল চৌধুরীর প্রযোজনায় অঞ্জন আইচের চিত্রনাট্যে মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ইমন-মম ছাড়াও অভিনয় করেছেন—সূচনা আজাদ, শতাব্দী ওয়াদুদ, টুটুল চৌধুরী প্রমুখ।

২ ঘণ্টা ৮ মিনিটের এই সিনেমায় একটি রবীন্দ্রসঙ্গীতসহ রয়েছে মোট ৪টি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী কোনাল, সুজন আরিফ, অর্পণ কর্মকার ও জানে। গানগুলোর সংগীতায়োজন করেছেন পৃথ্বীরাজ ও সুজন আরিফ। এতে আবহসংগীত পরিচালনা করেছেন ইমন সাহা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়