ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রেমের গুঞ্জন উসকে দিলেন রাশমিকা-বিজয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ৮ জানুয়ারি ২০২২   আপডেট: ০৮:২৮, ৮ জানুয়ারি ২০২২
প্রেমের গুঞ্জন উসকে দিলেন রাশমিকা-বিজয়

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। ভারতের জাতীয় ক্রাশও নির্বাচিত হয়েছিলেন এই অভিনেত্রী।

ব্যক্তিগত জীবনে রাশমিকা মান্দানার সঙ্গে নাম জড়িয়েছে তারই সহশিল্পী বিজয় দেবরকোন্ডার। এ নিয়ে অনেকবার গুঞ্জন চাউর হলেও তারা ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেছেন। এবার তারা প্রেমের গুঞ্জন নিজেরাই উসকে দিলেন।

মূল ঘটনা হলো—২০২২ সালকে একত্রে স্বাগত জানিয়েছেন বিজয়-রাশমিকা ও বিজয়ের ভাই আনন্দ। তাদের কয়েকটি ছবি আলোচনার জন্ম দিয়েছে। রাশমিকা তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন—‘শুভ ২০২২, আমার ভালোবাসা!’

ছবিটিতে দেখা যায়, একটি রিসোর্টে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হয়েছেন রাশমিকা। আনন্দ একটি ছবি দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। এ ছবিটিও একই স্থানে তোলা। অন্যদিকে বিজয়ের পোস্ট করা ছবিটিও একই রিসোর্টে তোলা। এসব ছবি নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন নেটিজেনরা। তাদের ভাষ্য—চুটিয়ে প্রেম করছেন রাশমিকা-বিজয়।

একই রিসোর্টে ক্যামেরাবন্দি আনন্দ, রাশমিকা

কয়েক মাস আগে গোয়াতে ‘লাইগার’ সিনেমার শুটিং করেন বিজয়। রাশমিকা এ সিনেমায় অভিনয় না করলেও বিজয়ের জন্য গোয়াতে গিয়েছিলেন তিনি। সম্প্রতি এ সিনেমার শুটিং করতে যুক্তরাষ্ট্রে যান বিজয়। তারপর হঠাৎ করেই বিদেশের উদ্দেশ্যে দেশ ছাড়েন রাশমিকা। এরপর জোরালো গুঞ্জন চাউর হয়, যুক্তরাষ্ট্রে গিয়েছেন রাশমিকা! কারণ সেখানে বিজয় তার পরর্তী সিনেমা ‘লাইগার’-এর শুটিং করেন। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেননি এই যুগল।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা’। গত ১৭ ডিসেম্বর মুক্তি পায় এটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আল্লু অর্জুন। বর্তমানে তেলেগু ভাষার ‘আড়াভালু মীকু জোহারলু’ ও হিন্দি ভাষার ‘মিশন মজনু’, ‘গুডবাই’ সিনেমার কাজ রাশমিকার হাতে রয়েছে। ‘মিশন মজনু’ সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হতে যাচ্ছে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়