ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এখনই মা হচ্ছেন না ক্যাটরিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১২ মে ২০২২   আপডেট: ২২:৪৯, ১২ মে ২০২২
এখনই মা হচ্ছেন না ক্যাটরিনা

দুই বছর প্রেমের সম্পর্কে থাকার পর গত বছরের ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। যদিও এই দম্পতি বিয়ের আগে তাদের সম্পর্কের বিষয়ে কখনোই মুখে খোলেনি। একেবারে বিয়ের ছবি প্রকাশের মধ্য দিয়েই ভক্তদের বিয়ের খবর উপহার দিয়েছিলেন। 

ক্যাটরিনা-ভিকি দম্পতির বিয়ের ছয় মাস পেরিয়ে গেছে। এরই মধ্যে সম্প্রতি গুঞ্জন রটে যে, ক্যাটরিনা এবং ভিকি তাদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন এবং অভিনেত্রী দুই মাসের গর্ভবতী।

আরো পড়ুন:

তবে বৃহস্পতিবার (১২ মে), ক্যাটরিনার মা হতে যাওয়ার গুঞ্জনের আগুনে পানি ঢেলেছেন অভিনেত্রীর টিম। সংবাদমাধ্যমের কাছে ক্যাটরিনার টিম জানিয়েছে, গুজব সম্পূর্ণ মিথ্যা। ক্যাটরিনা গর্ভবতী নন বলে তার টিম স্পষ্টভাবে বিষয়টি অস্বীকার করেছে।

সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে ক্যাটরিনার কুর্তা-সালোয়ার পোশাক পরা বেশ কিছু ছবি ভাইরাল হয়। অভিনেত্রী গোলাপী রঙের যে সালোয়ার পরেছিলেন, তা ফোলা দেখাচ্ছিল। আর এই ছবিগুলো দেখেই অনেকেই ধারণা করে নিয়েছিলেন যে, ক্যাটরিনা ‘গর্ভবতী’ হতে পারেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়