ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জানা গেলো শাহরুখ-নয়নতারার সিনেমার নাম

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩০, ৩ জুন ২০২২   আপডেট: ১০:৪৮, ৩ জুন ২০২২
জানা গেলো শাহরুখ-নয়নতারার সিনেমার নাম

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির পরবর্তী সিনেমায় অভিনয় করছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা। গত বছরের শেষের দিকে সিনেমাটিতে শাহরুখ খানের লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছিল; এ নিয়েও আলোচনা কম হয়নি।

এরপর অনেকটা সময় কেটে গেলেও সিনেমার নাম জানা যায়নি। শাহরুখের পরবর্তী সিনেমার নাম নিয়ে নানা জল্পনা হলেও মুখে কুলুপ এঁটেছিলেন সংশ্লিষ্টরা; অবশেষে জানা গেলো সিনেমাটির নাম।

আরো পড়ুন:

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, অ্যাটলি পরিচালিত নতুন এই সিনেমার নাম ‘জওয়ান’। এর মাধ্যমে বলিউড পেতে চলেছে শাহরুখ-নয়নতারা জুটিকে। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই সিনেমার মাধ্যমে বলিউডে হাতে খড়ি হতে চলেছে পরিচালকেরও। বলিপাড়ার খবর, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে সিনেমাটির প্রথম ঝলক। যদিও কিং খান কিংবা পরিচালক এ নিয়ে কিছু বলেননি।

সিনেমাটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। বাবা-ছেলের চরিত্রে অভিনয় করছেন তিনি। এজন্য প্রস্থেটিক মেকআপে দেখা যেতে পারে এই অভিনেতাকে।

শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফ্যান’। চার বছর আগে মুক্তি পায় এটি। তার অভিনীত ‘পাঠান’ সিনেমাটি মুক্তির দিন গুণছে। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করছেন আদিত্য চোপড়া।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়