ঢাকা     মঙ্গলবার   ২৪ মার্চ ২০২৬ ||  চৈত্র ১১ ১৪৩২ || ৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নয়নতারার বিয়েতে যাওয়ায় শাহরুখকে নিয়ে বিদ্রূপ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৬, ১০ জুন ২০২২   আপডেট: ১৫:৪৭, ১০ জুন ২০২২
নয়নতারার বিয়েতে যাওয়ায় শাহরুখকে নিয়ে বিদ্রূপ

বলিউড সুপারস্টার শাহরুখ খান। তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’। এতে এই তারকা অভিনেতার বিপরীতে অভিনয় করছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা।

এদিকে গতকাল (৯ জুন) চিত্র পরিচালক বিগনেশ শিবানকে বিয়ে করেছেন নয়নতারা। বিয়েতে দক্ষিণী তারকাদের পাশাপাশি হাজির হয়েছিলেন শাহরুখ খান। কিন্তু এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিদ্রূপ শুরু হয়েছে।

আরো পড়ুন:

সম্প্রতি খবর চাউর হয়, কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন শাহরুখ খান। কিন্তু দুই দিন না যেতেই তিনি বিয়ে বাড়িতে হাজির। এটি নিয়েই মূলত নেজিটেনদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে নয়নতারার বিয়েতে শাহরুখের উপস্থিতি খবরের নিচে অনেকেই মন্তব্য করেছেন। একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, ‘দুই দিন আগে কোভিড হলো, এখন সুস্থ!’ অপর একজন লিখেছেন, ‘কোভিড হয়েছিল নাকি অ্যাসিডিটি? দুই দিনেই ঠিক হয়ে গেলেন।’ সত্যিই এই তারকার কোভিড হয়েছিল নাকি সাধারণ জ্বর তা নিয়েও এখনো ধোঁয়াশা রয়েছে। অন্য একজন তো মন্তব্যই করেছেন, ‘কোভিড নয় সাধারণ জ্বর হয়েছিল।’

এর আগে গত সপ্তাহে ‘জওয়ান’ সিনেমার ফার্স্টলুক টিজার প্রকাশ করেন নির্মাতারা। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার এটি পরিচালনা করছেন। ২০২৩ সালে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এছাড়া যশরাজ ফিল্মসের ‘পাঠান’ ও রাজকুমার হিরানির ‘দুনকি’ সিনেমায় শাহরুখকে দেখা যাবে।

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়