ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আঁখি আলমগীরের ‘পিয়া গিয়েছে দুবাই’

জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ২৫ জুন ২০২২  
আঁখি আলমগীরের ‘পিয়া গিয়েছে দুবাই’

জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। দূরে থাকা প্রিয় মানুষকে নিয়ে তার নতুন গান ‘পিয়া গিয়েছে দুবাই’। 

গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন। সম্প্রতি ভারতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানিটর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এবার ঈদুল আজহায় গানটি প্রকাশ করবে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।   

ভিন্ন ঘরানার এই গানটি নিয়ে আঁখি আলমগীর অনেকটাই উচ্ছ্বসিত। আঁখি জানান, যারা নাচতে পছন্দ করে, এনজয় করতে পছন্দ করে তাদের খুবই ভালো লাগবে এই গান। যাদের ভালোবাসার মানুষ দূরে থাকে তারা গানটি ফিল করতে পারবে। গানটি আমরা কিছুটা ফান অ্যান্ড ড্যান্স-এর মিশেলে উপস্থাপন করেছি। 

ধ্রুব মিউজিক স্টেশন সূত্রে জানা গেছে আসন্ন ঈদুল আজহায় গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়